গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. হিরন মিয়া ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. কবির হোসেনকে রবিবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়েছে। দুজনকে সোমবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি জানান, ১৯৯৫ সালে কালীগঞ্জ থানায় দায়ের করা হত্যা মামলার আসামি হিরন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। অন্যদিকে ১৯৯০ সালে কালীগঞ্জ থানায় দায়ের করা মাদক মামলার আসামি কবির হোসেনকে দুই বছর তিন মাসের কারাদণ্ড দেন আদালত।