রিবেরির দায় স্বীকার

ফরাসি মেডিক্যাল দলের কথা না শোনার কারণেই বিশ্বকাপ মিস করতে হচ্ছে বলে শনিবার স্বীকার করেছেন ফ্রাংক রিবেরি। রিবেরির পিঠের ব্যথা কমানোর জন্য দলের মেডিক্যাল টিম একটি ইনজেকশন নিতে পরামর্শ দিয়েছিল। কিন্তু তিনি তা নিতে অস্বীকার করেছিলেন। ২০০৬ এবং ২০১০ বিশ্বকাপে অংশ নেয়া বায়ার্ন মিউনিখের ৩১ বছর বয়সী এ উইঙ্গার বার্তা সংস্থা এএফপিকে জানান, ইনজেকশন নিতে তিনি ভয় পাচ্ছিলেন না। কিন্তু ডাক্তাররা তাকে একটি কর্টিসন ইনজেকশন দিক-এটা চাচ্ছিলেন না তিনি। প্রায় একই কথা বলেছেন দলের মেডিক্যাল প্রধান ফ্রাংক লি গাল। ফ্রাংক গত বৃহস্পতিবার জানান, মার্শেইর সাবেক তারকা ভীত না হয়ে ইনজেকশনটা নিলেই ব্রাজিলে খেলতে পারতেন।