সরকার বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ করতে কাজ করছে
প্রকাশ : ১৫ জুন ২০১৪, ২২:৩৬
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেছেন, ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে দ্রুততার সঙ্গে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে ইতিমধ্যে দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, রফতানি বহুমুখীকরণ, এমডিজি লক্ষ্যসমূহ অর্জনে সাফল্য, সামাজিক সূচকের অগ্রগতি, নারীর ক্ষমতায়ন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ শক্তিশালীকরণ এবং মানবাধিকার ও আইনের শাসনের উন্নয়ন বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছে। শুক্রবার লন্ডনে ব্রিটিশ হাউস অব লর্ডস-এ ‘বাংলাদেশ বিয়োন্ড দ্য হেডলাইন’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধে তিনি এসব কথা বলেন।
ঢাকায় প্রাপ্ত খবরে বলা হয়, অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন বাংলাদেশের সহ-সভাপতি লর্ড শেখের সভাপতিত্বে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।