মধুখালীতে ব্যবসায়ীকে সাত দিনের মধ্যে হত্যা করার হুমকি
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৫ জুন ২০১৪, ২২:৩৮
উপজেলার কাঁচামাল আড়ত্দার ব্যবসায়ী মো. সাইফুল মোল্লাকে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী মির্জা মিলন ও তার সহযোগীরা মোবাইল ফোনের মাধ্যমে সাতদিনের মধ্যে প্রাণনাশের হুমকি দিয়েছে। গত শনিবার (+৯১৮৩৭০৯৫০৮৪০ ও ০১৮৬২৯৫৩৯৮৫) ফোন থেকে তাকে হত্যার হুমকি দেয়া হয়। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাসী মির্জা মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের শ্রমিক শাহ্ মো. রাজনকে গত ২৭ মার্চ অপহরণের পর হত্যা করে তার লাশ গুম করে। গত ২ এপ্রিল রাজনের লাশ পুলিশ উদ্ধার করে।এরপর থেকে শীর্ষ সন্ত্রাসী মির্জা মিলন পলাতক রয়েছে। সাইফুল নিহত রাজনের ভগ্নিপতি বলে জানা গেছে।