হলমার্কের বিরুদ্ধে ১০ মামলায় চার্জশিট

ঋণ কেলেঙ্কারির ঘটনায় হলমার্কের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির ২৭টি মামলার মধ্যে ১০ মামলায় ২১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের উপ-পরিচালক জয়নুল আবেদীন শিবলী গতকাল রবিবার বিকালে ঢাকার সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন। এসব মামলার চার্জশিটে ২১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সোনালী ব্যাংকের ১১ কর্মকর্তা ও হলমার্কের সহযোগী ৩টি প্রতিষ্ঠানের ১০ জন রয়েছেন। চার্জশিটে এসব আসামির বিরুদ্ধে ১৮ কোটি ৬৮ লাখ ৬১ হাজার ৪শ ৫৭ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।