দৌলতপুর সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুষ্টিয়ার চিলমারী সীমান্ত থেকে বিল্লাল হোসেন (৩২) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তাকে ফেরত চেয়ে ইতিমধ্যে বিএসএফের কাছে চিঠি পাঠিয়েছে বিজিবি। বিল্লাল সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া গ্রামের ফজলুল হক মন্ডলের ছেলে। বিজিবি ও এলাকাবাসী জানায়, গতকাল রবিবার বিল্লাল দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের পদ্মা নদী পাড়ে ছলিমের চর এলাকায় সীমানা পিলার সংলগ্ন এলাকায় ক্ষেতে কাজ করছিল। এসময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার চরভদ্রা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। বিজিবির ৩২ ব্যাটলিয়নের চিলমারী ক্যাম্পের কমান্ডার জানান, বিল্লালকে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।