কুলখানি
প্রকাশ : ১৫ জুন ২০১৪, ২২:৪৮
মুহম্মদ ছাদেক আলী
কলাতিয়া উচ্চ বিদ্যালয় ও কলাতিয়া ডিগ্রি কলেজের রেক্টর অধ্যক্ষ মুহম্মদ ছাদেক আলীর কুলখানি অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে বাদ আছর কলাতিয়া নাজিরপুরে নিজ বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মুহম্মদ ছাদেক আলী (৭৮) গত শুক্রবার ইন্তেকাল করেন। ১৯৯৩ সালে তিনি কেরানীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ—ভূতের মুখে রামনাম, ছিন্নমূল, রক্ত দিয়ে লেখা, বেড়াল ভূত ইত্যাদি। তিনি ১ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।
এ কে এম কফিলউদ্দিন
ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর এমিরিটাস ডা. এ কে এম কফিলউদ্দিনের কুলখানি অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে বাদ আছর নিজ বাসভবন ৫৭/১, কলাবাগান লেক সার্কাসে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ কে এম কফিলউদ্দিন (৯০) গত শুক্রবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি টিবি ও ইপিডিমিওলজি বিষয়ক দুটি বই এবং রোগ প্রতিরোধ উপায় নামে বাংলায় একটি বই লিখেছেন।