রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মো. সহিদুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ায় কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের মুক্তিযোদ্ধা সাবেক যুগ্ম সচিব মো. সহিদুল ইসলাম (৭৭) চিকিত্সাধীন অবস্থায় গত শনিবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। সৈয়দাবাদ মাদ্রাসা মাঠে গতকাল জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।