প্রীতির পাশে দুই শত্রু শাহরুখ-সালমান

প্রীতি জিনতা তার প্রেমিক ব্যবসায়ী নেস ওয়াদিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির মতো স্পর্শকাতর মামলা দেওয়ার পর বেশ বিব্রতই রয়েছেন। সাংবাদিকেরা তাকে এখন নানা আপত্তিকর প্রশ্ন তুলছেন। অনেকে কারিনার ‘হিরোইন’ ছবির দৃশ্যের মতো প্রীতির কাছে তার প্রেমিকেরা সাথে তোলা কোনো ঘনিষ্ঠ ভিডিও আছে কি না - তা চাইছেন, নিজের চ্যানেলে প্রচারের জন্য। এই যখন অবস্থা দাঁড়িয়েছে প্রীতির জীবনে, ঠিক তখন একটি ইতিবাচক ঘটনা ঘটেছে। তা হলো বলিউডের দীর্ঘ শত্রু শাহরুখ ও সালমান এবারে পাশে দাঁড়িয়েছেন প্রীতি জিনতার। দুজনই যেকোনো সংকটে তাদের স্মরণ করতে বলেছেন। এরই ভেতরে আইপিএল-এ শাহরুখের প্রতিপক্ষ দলের মালিক প্রীতির সাবেক বয়ফ্রেন্ড নেস ওয়াদিয়ার সাথে কথাও বলেছেন। পারস্পরিক সমঝোতার মাধ্যমে কোনো সুরাহা করা যায় কি না সে চেষ্টাই করছেন তারা দুজন!