শত্রুপক্ষ হয়েও আর্জেন্টিনার খেলায় আমি হতাশ!
প্রকাশ : ১৬ জুন ২০১৪, ২০:০২
বিনোদন প্রতিদিন :এবারের বিশ্বকাপে কোন দলের সাপোর্টার?
আসিফ আকবর :অবশ্যই ব্রাজিল। যারা ফুটবলের নান্দনিকতায় বিশ্বাস করে তারা ব্রাজিলকেই সাপোর্ট করে। কৈশোর থেকেই ব্রাজিলকে নিয়ে পাড়ায় পাড়ায় লড়েছি।
এবারের বিশ্বকাপ ফাইনালের খেলা নিয়ে আপনার ভবিষ্যদ্বাণী শুনি...
এখনও সব দলের খেলা তো দেখা হয়নি। তবে আমি শত্রুপক্ষ হয়েও চূড়ান্তভাবে হতাশ হলাম আর্জেন্টিনার খেলা দেখে। এর চেয়ে বেটার ফুটবল আশা করেছিলাম। মেসি যেন একাই ওর কিছু নায়োকোচিত খেলা খেলল। আর্জেন্টিনার খেলা দেখে দারুণ হতাশ।
আর গানের খবর কী?
চলছে। নিজের সলো অ্যালবাম গুছিয়ে ফেলেছি। কিন্তু প্লেব্যাকের প্রেসারে এখনও নিজের সলো অ্যালবামের কাজ এগোচ্ছে না।
কিছুদিন আগে সামিনা চৌধুরীর সাথে শাহীন কবির টুটুলের ‘গোল্লাছুট’ চলচ্চিত্রের গান করলেন। সেই কাজটির কথা শুনতে চাই।
এটা একটা দারুণ কাজ হয়েছে। প্রায় অর্ধযুগ পর সামিনা আপার সাথে কাজটি করলাম।