আগামীকাল আমেরিকায় বিপাশা হায়াতের চিত্রপ্রদর্শনী
প্রকাশ : ১৬ জুন ২০১৪, ২০:০২
নিউয়র্কের লং আইল্যান্ডে অবস্থিত নিউইয়র্ক আর্ট কানেকশন গ্যালারিতে চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে অংশ নিচ্ছেন বাংলাদেশ এবং আমেরিকার নারী চিত্রশিল্পীরা। এর উদ্বোধন হবে আগামীকাল। চলবে ৩০ জুন পর্যন্ত।
বাংলাদেশি শিল্পীদের মধ্যে প্রদর্শনীর অন্যতম আকর্ষণ অভিনেত্রী বিপাশা হায়াতের আঁকা ছবি। অংশগ্রহণকারী অন্য শিল্পীরা হলেন রোকেয়া সুলতানা, কনকচাঁপা চাকমা, শামীম সুব্রানা, সামিনা নাফিজ, লায়লা শারমিন, আফরোজা জামিল ও মাকসুদা ইকবাল।
আমেরিকার শিল্পীরা হলেন গ্যালিনা মেলনিক, টিনা ইয়ালা, হেলেন ডিয়েট্রিক, বারবারা লেঞ্জ, শামীম বেগম, লরি সামারা-শজিটার, আই ওয়েন ক্রাত্জ।
প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আর্ট কানেকশন এবং বাংলাদেশের গ্যালারি টোয়েন্টি ওয়ান। গ্যালারি টোয়েন্টি ওয়ানের পরিচালক শামীমা সুব্রান মনে করছেন, দেশে দেশে বন্ধুত্ব ও পরিচিতির প্রসারে এ প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।