বিশ্বকাপের উন্মাদনায় ব্লকবাস্টারে রাসেল ক্রো!

বিশ্বকাপের এই আসরে হলিউডি ছবি রিলিজ শিডিউল বদলে ফেলেছে। তবে এর ভেতরে রাসেল ক্রো নিজের উদ্যোগেই তার নতুন ছবির ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়েছে। দেখা যাক এই বিশ্বকাপের আসরে ছবিটি বক্স অফিস রিপোর্ট কতটা শক্তিশালী হয়। অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রো অভিনীত ‘নোয়াহ’ ছবিটি বাংলাদেশে এনেছে ব্লকবাস্টার সিনেমা। থ্রিডি ভার্সনের এই ছবিটি দর্শকদের মন জোগাবে এমনটাই প্রত্যাশা করছেন হল কর্তৃপক্ষ। ডেরেন আরনফস্কি পরিচালিত অ্যাকশন এবং অ্যাডভেঞ্চার ধাঁচের ছবিটিতে আরও অভিনয় করেছেন জেনিফার কনলি, অ্যান্থনি হপকিংস, ইমা ওয়াটসন প্রমুখ।