বিশ্বকাপের নতুন তারকা ‘অস্কার’
প্রকাশ : ১৬ জুন ২০১৪, ২০:০৩
ক্রোয়েশিয়ার সাথে প্রথমে গোল হজম করলেও আজ মেক্সিকোকে শুরু থেকেই চেপে ধরবে ব্রাজিল। ৪৫ মিনিট পর কিছুটা বিরতি পেলেও খেলা শেষ হওয়া ছাড়া চাপ থেকে মুক্তি পাবে না মেক্সিকানরা। ব্রাজিল গোল করে বসতে পারে ১৫-২০ মিনিটের ভেতরেই। ক্রোয়েশিয়ার জায়গায় মেক্সিকো হলেও ফলাফল হতে পারে আগের মতোই ৩-১। যদিও বিশ্বাকাপের আগে থেকেই নেইমারের কথা শোনা গিয়েছিল। কিন্তু বিশ্বকাপ শেষে এবারে ক্লাব ফুটবলে চড়া দাম হাঁকাবে অস্কার। উত্তেজনার তুঙ্গে থেকে প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চাই। কাগজে কলমে ব্রাজিলের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে আজকেই। গোল্ডেন বুটের দৌড়ে আরেক ধাপ এগিয়ে যাবে নেইমার, পেছনে লাগবে অস্কার!
লেখক :প্রখ্যাত সংগীতশিল্পী