বঙ্গোপসাগরে ১২ ট্রলারে
ডাকাতি, ১১ জেলে
অপহূত
প্রকাশ : ১৬ জুন ২০১৪, ২০:৪৮
রবিবার বঙ্গোপসাগরে মাছ ধরার ১২টি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। ডাকাতির সময় জলদস্যুদের বেপরোয়া হামলায় আহত হয়েছে ২২ জেলে।
রবিবার রাত আনুমানিক ২টার দিকে সকিনা, লাল দিয়া ও পক্ষীদিয়ার চর সংলগ্ন এলাকায় ডাকাতির ঘটনাগুলো ঘটে। সুন্দরবনের জলদস্যু বাহিনীকে এ ঘটনার জন্য দায়ী করেছেন স্থানীয় জেলেরা। অপহূত জেলেদের বাড়ি তালতলী উপজেলার তেতুলবাড়ীয়া, নলবুনিয়া ও জয়ালভাংগা গ্রামে। এ ব্যাপারে তালতলী কোস্টগার্ডের পেটি অফিসার নজরুল ইসলাম জানান, অধিক রাতে ডাকাতি হওয়ায় তারা যথাসময় খবর পাননি। ফলে দস্যুদের ধরা সম্ভব হয়নি। তবে জেলেদের উদ্ধারে চেষ্টা চলছে।