রাজনীতিতে শিষ্টাচার থাকা উচিত
--------- সৈয়দ আশরাফ
প্রকাশ : ১৬ জুন ২০১৪, ২১:২০
প্রধানমন্ত্রীকে ‘গডমাদার’ আখ্যা দেয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, রাজনীতিতে শিষ্টাচার থাকা উচিত। সোমবার রাজধানীর খামারবাড়িতে জাতীয় ‘ফল প্রদর্শনী-২০১৪ ও ফলদ বৃক্ষরোপণ পক্ষ’ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সৈয়দ আশরাফ ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী যৌথভাবে অনুষ্ঠান উদ্বোধন করেন।
মন্ত্রী বলেন, ফরমালিন যারা দেয় তারা ‘পাবলিক এনিমি।’ এটা পুলিশ-দারোগা দিয়ে বন্ধ করা সম্ভব নয়। এ জন্য জনসচেতনতা বাড়াতে হবে।
অনুষ্ঠানে মতিয়া চৌধুরী বলেন, আমাদের এখানে পরিকল্পিতভাবে ফল উত্পাদন করা সম্ভব হলে সেখান থেকে পুষ্টির সব উপাদান আসবে। আমাদের বিদেশি ফলের দিকে ঝোঁকার প্রবণতা কমাতে হবে। প্রদর্শনীর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সচিব ড. এস এম নাজমুল ইসলাম।