সালাহউদ্দিন কাদের চৌধুরী কাশিমপুর কারাগারে

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীকে চট্টগ্রাম কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। কারাগার সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টার তাকে সাকা চৌধুরীকে একটি মাইক্রোবাসে করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। তাকে ঐ কারাগারের পার্ট-১ এ রাখা হয়েছে। চট্টগ্রাম জেলা জজ আদালতে হাজিরা দিতে গত বৃহস্পতিবার তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। রবিবার দুপুরে তাকে চট্টগ্রাম জেলা জজ আদালতে হাজির করা হয়।