রাঙামাটি মেডিক্যাল কলেজে ক্লাস শুরু ১০ জানুয়ারি

রাঙামাটি মেডিক্যাল কলেজের ক্লাস আগামী ১০ জানুয়ারি শুরু হবে। এ লক্ষ্যে অবকাঠামো নির্মাণসহ ছাত্র ভর্তি প্রক্রিয়া শুরু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী রাঙামাটিতে মেডিক্যাল কলেজ স্থাপনে সরকারের উদ্যোগের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়ুশ বিভাগের সচিব নীলাঞ্জন সাম্যাল স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে সাক্ষাত্ করেন। তারা উভয়ে দুই দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে মতবিনিময় করেন।