প্রবীণ ফটো সাংবাদিক জহিরুল হকের মৃত্যুতে জেপির শোক
প্রকাশ : ১৬ জুন ২০১৪, ২২:১৮
পরিবেশ ও বন মন্ত্রী এবং জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং জেপি’র মহাসচিব শেখ শহীদুল ইসলাম প্রবীণ ফটো সাংবাদিক জহিরুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে জেপি নেতৃদ্বয় বলেন, তিনি একজন ফটো সাংবাদিক হওয়া সত্ত্বেও এদেশের সকল আন্দোলনে অংশগ্রহণ করেছেন। জেপি নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।