সোনারগাঁওয়ে গ্যাসের রাইজার বিস্ফোরণ
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৬ জুন ২০১৪, ২২:২৩
সোনারগাঁও উপজেলার রঘুভাঙ্গা গ্রামে গত রবিবার রাতে গ্যাসের রাইজার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিস ও তিতাসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টায় বিকট শব্দে একটি বজ পাত হওয়ার সাথে সাথে রঘুভাঙ্গা গ্রামের কালিপদ বর্মনের বাড়ির সামনে থাকা চারটি রাইজার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। নিম্নমানের পাইপ দিয়ে কাজ করায় এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।