রোজার আগেই আদা-রসুনের দাম বেড়েছে

রমজান শুরুর এখনো সপ্তাহ দুয়েক বাকি থাকলেও এখনই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। ভারতীয় পেঁয়াজের প্রভাবে দেশি পিঁয়াজের বাজার ঠাঁয় দাঁড়িয়ে থাকলেও আদার বাজার রেকর্ড ছাড়িয়েছে। গত কয়েক দিন আগেও যে আদা ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে সেই আদা এখন ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৫০-৫৫ টাকা কেজির রসুন রাতারাতি ৭৫ টাকায় উঠেছে। ২০-২২ টাকা কেজি দরের পটল ৩২ টাকা বিক্রি হলেও বাজার থেকে হারিয়ে গেছে বেগুন। যেন রোজাকে সামনে রেখে চাষি-ব্যবসায়ী জোট বেঁধেছে। শহরের সবচেয়ে বড় কাঁচামালের বাজার শাখামাছা বাজারের ব্যবসায়ী একরামুল হক জানালেন, ইফতারের অন্যতম প্রধান অনুষঙ্গ বেগুনি হওয়ায় চাষিরা ক্ষেত থেকে বেগুন তোলা আপাতত বন্ধ রেখেছেন বেশি লাভের আশায়।