কীটনাশক দিয়ে তৈরি চা পান করে একজনের মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলার শিংরোড প্রধানপাড়া গ্রামে গতকাল সোমবার সকালে চা পাতা ভেবে কীটনাশক (ফুরাডান) দিয়ে তৈরি চা পান করে আতাহার আলী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু ও একই পরিবারের তিনজন অসুস্থ হয়েছেন। অসুস্থদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।