সৈয়দপুরে যৌন উত্তেজক ড্রিংকস কারখানায় অভিযান
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ১৬ জুন ২০১৪, ২২:২৫
নীলফামারীর সৈয়দপুরে নিষিদ্ধ যৌন উত্তেজক ড্রিংকস কারখানার সন্ধান মিলেছে। পুলিশ শহরের বাঁশবাড়ির ওই কারখানায় অভিযান চালিয়ে ৪ হাজার বোতল ড্রিংকস ও ড্রিংকস তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, লেবেল উদ্ধার করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় হোতা আফজাল হোসেন (৩০)। গোপন সংবাদের ভিত্তিতে শহরের টহল পুলিশের এটিএসআই মোস্তাক আহমেদ রবিবার রাত ১০টার দিকে শহরের বাঁশবাড়ি মহল্লার মাহতাব বেগ রোডের আফজালের বাসায় যৌন উত্তেজক ড্রিংকস’র সন্ধান পায়। তিনি তাত্ক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে এএসপি (সার্কেল) সাজেদুর রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আউয়ালসহ একদল পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নামে মোড়কজাত করা ড্রিংকস উদ্ধার করে। উদ্ধারকৃত নিষিদ্ধ যৌন উত্তেজক ড্রিংকসের মধ্যে রয়েছে জিনসিন প্লাস, শক্তি প্লাস, টাইটনিক, হর্স পাওয়ার, পাগলু ফিলিংস, স্পার্ক, মাশরুম পাওয়ার, জিনসিন গুরু, নাইট পাওয়ার ইত্যাদি। এএসপি সাজেদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে বাসাটিতে যৌন উত্তেজক ড্রিংকস উত্পাদন করে বাজারজাত করে আসছিল আজগার আলীর পুত্র আফজাল। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।