আওয়ামী লীগ নেতাকে গুলি করার ঘটনায় দুইজন গ্রেফতার
প্রকাশ : ১৬ জুন ২০১৪, ২২:২৬
উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রোকসানা মর্তুজা লিলিকে লক্ষ্য করে গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিবার রাতে পুলিশ আরব আলী ও আক্তার হোসেন নামে দুইজনকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, রবিবার বিকালে প্রধান অতিথি মাঠে উপস্থিত হওয়ার আগেই পৌর যুবলীগের নেতা স্বপন মাঠে গিয়ে খেলা বন্ধ করে দেয় এবং ট্রফি ভাংচুর করে। পরে প্রধান অতিথিকে উদ্দেশ্য করে গুলি ছুঁড়লে তা লক্ষ্য ভ্রষ্ট হয়ে সজিব নামের এক স্কুলছাত্র গুলিবিদ্ধ হয়।