মধুখালীতে দলিল লেখকদের কর্মবিরতি

ফরিদপুরের মধুখালী উপজেলা সাব-রেজিস্টার দলিল রেজিস্ট্রি করতে সরকারি নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত উেকাচ বা ফি দাবি করায় ও বিভিন্ন অনিয়ম দুর্নীতির প্রতিবাদে উপজেলার দলিল লেখকরা বুধবার, রবিবার এবং সোমবার কর্মরিতি পালন করছেন। মধুখালী সাব-রেজিস্ট্রি অফিসে ৩ দিন যাবত্ চলছে দলিল লেখকদের এ কর্মবিরতি। তবে যে সকল জমি ক্রেতা ও বিক্রেতাদের বিশেষ জরুরি তারা অতিরিক্ত উেকাচ বা ফি দিয়েই বাধ্য হয়ে জমি রেজিস্ট্রি করছেন। উপজেলা সাব-রেজিস্টার সর্মিলি আকতার সম্পা এ ব্যাপারে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তিনি এ প্রতিনিধিকে অফিসে যেতে বলেন। তিনি অবশ্য বলেন, সোমবার ২ ঘটিকা পর্যন্ত ১টি দলিল রেজিস্ট্রি করা হয়েছে। তবে অফিসে বেলা ২টা পর্যন্ত খোঁজ নিলেও কোন দলিল রেজিস্ট্রির সন্ধান পাওয়া যায়নি।