জেএসসি পরীক্ষার প্রস্তুতি-২০১৪
প্রকাশ : ১৭ জুন ২০১৪, ১৯:১১
সমাজের সকল শ্রেণির মানুষ কোন্ লাইব্রেরি ব্যবহার করতে পারে?
বাংলা দ্বিতীয়পত্র
আতাউর রহমান সায়েম
শিক্ষক (বাংলা)
রচনামূলক
সময়:১ঘণ্টা পূর্ণমান: ৩০
(বি. দ্র. দক্ষিণ পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। উত্তর প্রাসঙ্গিক হওয়া বাঞ্ছনীয়। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত রীতির মিশ্রণ দূষণীয়।)
১। সারাংশ লেখ: ৫
(ক) কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা? ভাষা কি জন্ম নেয় মানুষের মতো? বা যেমন বীজ থেকে গাছ জন্মে তেমনভাবে জন্ম নেয় না? বাংলা ভাষাও মানুষ বা তরুর মতো জন্ম নেয় নি, কোনো কল্পিত স্বর্গ থেকেও আসে নি। এখন আমরা যে, বাংলা ভাষা বলি, এক হাজার বছর আগে তা ঠিক এমন ছিল না। সে-ভাষায় এ-দেশের মানুষ কথা বলত, গান গাইত, কবিতা বানাত। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি। রূপ বদলে যায় শব্দের, বদল ঘটে অর্থের। অনেকদিন কেটে গেলে মনে হয় ভাষাটি একটি নতুন ভাষা হয়ে উঠেছে। আর সে-ভাষার বদল ঘটেই জন্ম হয়েছে বাংলা ভাষার।
অথবা, (খ) সারমর্ম লেখ: নমঃ নমঃ নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি!
গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর , জীবন জুড়ালে তুমি।
অবারিত মাঠ, গগণ ললাট চুমে তব পদধলি
ছায়াসুনিবিড় শান্তিও নীড় ছোটো ছোটো গ্রামগুলি।
পল্লবঘন আম্রকানন রাখালের খেলাগেহ,
স্তব্ধ অতল ঘি কালোজল- নিশীথশীতল স্নেহ।
বুকভরা মধু বঙ্গেও বধূ জল লয়ে যায় ঘরে—
মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে।
২। ভাব-সমপ্রসারণ কর (যে কোনো একটি): ৫
(ক) লোভে পাপ, পাপে মৃত্যু।
(খ) বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
৩। অনুচ্ছেদ লেখ (১২০ শব্দে): লোকশিল্প আমাদের ঐতিহ্য। ৫
অথবা, (খ) অনুধাবন পরীক্ষা:
ব্যক্তিগত লাইব্রেরি যেমন ব্যক্তির ইচ্ছার প্রতিবিম্ব, পারিবারিক লাইব্রেরি তেমনি পরিবারের অন্তর্গত ব্যক্তিসমূহের সমষ্টিগত ইচ্ছার প্রতিচ্ছায়া। এখানে যেমন একের রুচির ওপর বহুর অত্যাচার অশোভন, তেমনি বহুর রুচির ওপর একের জবরদস্তি অন্যায়। দশ জনের রুচির দিকে নজর রেখেই পারিবারিক লাইব্রেরি সাজাতে হয়। সাধারণ লাইব্রেরিরও অনেক গুরুত্ব রয়েছে। মূলত ‘লাইব্রেরিকে জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড’ বলা যেতে পারে।
(ক) ‘প্রতিবিম্ব’ শব্দের অর্থ কী?
(খ) ‘লাইব্রেরি’ কাকে বলে?
(গ) ব্যক্তিগত লাইব্রেরির সাথে সাধারণ লাইব্রেরির পার্থক্য কোথায়?
(ঘ) সমাজের সকল শ্রেণির মানুষ কোন্ লাইব্রেরি ব্যবহার করতে পারে?
(ঙ) ‘লাইব্রেরিকে জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড’ বলা হয় কেন?
৪। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫
(ক) তোমার বন্ধুর মা হঠাত্ মারা গেছেন। তাকে সান্ত্বনা জানিয়ে একটি পত্র লেখ।
(খ) তোমার বিদ্যালয়ের ছাত্রকল্যাণ তহবিল হতে সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখ।
৫। যে-কোন একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর: ১০
(ক) দৈনন্দিন জীবনে বিজ্ঞান (সংকেত: সূচনা, শহর জীবনে বিজ্ঞান, গ্রামীণ জীবনে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাবের অপকারিতা, উপসংহার।)
(খ) ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য (সংকেত: ভূমিকা, ছাত্রজীবনের লক্ষ্য, ছাত্রজীবনের কর্তব্য, ছাত্রজীবনের দায়িত্ব, উপসংহার।) (গ) শ্রমের মর্যাদা (সংকেত: সূচনা, শ্রমের শ্রেণিবিভাগ, শ্রমের প্রয়োজনীয়তা, শ্রমের মর্যাদা, উপসংহার।)