এসএসসি পরীক্ষার প্রস্তুতি-২০১৫
প্রকাশ : ১৭ জুন ২০১৪, ১৯:১২
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি ?
শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা
সুধীর বরণ মাঝি, শিক্ষক
ডক্টর মালিকা কলেজ, ঢাকা
১। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি ?
(ক) ফুটবল (খ) ক্রিকেট
(গ) রাগবি (ঘ) টেনিস।
২। কাত তারিখে বিশ্ব এইডস দিবস পালন করা হয় ?
(ক) ৮ ডিসেম্বর (খ) ৯ ডিসেম্বর (গ) ১০ ডিসেম্বর (ঘ) ১১ ডিসেম্বর
৩। ফুটবল সম্রাট বলা হয় কাকে ?
(ক) পেলে (খ) রোমারিও
(গ) ম্যরাডোনা (ঘ) মেসি ।
৪। এইচ আই ভি ভাইরাস শরীরের কি ধ্বংস করে দেয় ?
(ক) লোহিত রক্ত কনিকা
(খ) শ্বেতরক্ত কনিকা
(গ) অনুচক্রিকা (ঘ) হিমোগ্লেবিন ।
৫। নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয় কত তারিখে ?
(ক) ২৫ মে (খ) ২৮ মে
(গ) ১ জুন (ঘ) ৮ সেপ্টেম্বর ।
৬। কত বয়সের শিশুকে নবজাতক বলা হয়?
(ক) ২৫ দিন (খ) ২৬ দিন
(গ) ২৭ দিন (ঘ) ২৮ দিন ।
৭। কোন বয়সে একজন কিশোর-কিশোরী শারীরিকভাবে পুরুষ ও নারীতে পরিণত হয় ?
(ক) শৈশব কাল (খ) বাল্যকাল (গ) কৈশর কাল (ঘ) যৌবন কাল ।
৮। বয়ঃসন্ধিকালের পরিবর্তন নয় কোনটি ?
(ক) মানসিক (খ) আচরন গত
(গ) শারীরিক (ঘ) সামাজিক।
৯। হ্যান্ডবল খেলায় একজন খেলোয়াড়কে কত বার পরিবর্তন করা যায় ?
(ক) ১ বার (খ) ২ বার
(গ) ৩ বার (ঘ) যত খুশি ততবার ।
১০। বয়ঃসন্ধি কালে কী মানসিক পরিবর্তন হয় ?
(ক) অজানা বিষয়ে জানার কৌতুহল বাড়ে
(খ) স্বাধীন ভাবে চলতে ইচ্ছে হয় (গ) বীর্যপাত হয়
(ঘ) ক ও খ।
১১। কোন স্থানের জন্য টাই ভাঙ্গতে হয় ?
(ক) প্রথম স্থান (খ) দ্বিতীয় স্থান (গ) তৃতীয় স্থান (ঘ) ক ও গ।
১২। অন্তঃ স্কুল ক্রীড়া বলতে কি বুঝায়? -
(ক) অন্য বিদ্যালয়ের সাথে খেলা (খ) নিজ বিদ্যায়ের সাথে খেলা
(গ) একটি খেলার নাম
(ঘ) শুধু ছেলেদের খেলা।
১৩। গাজা জাতীয় মাদক কোনটি ?
(ক) মারিজুয়ানা (খ) ফেনসিডিল (গ) আফিম (ঘ) পেথিড্রিন।
১৪। অটিজম কি ?
(ক) একটি রোগ
(খ) অস্বাভাবিকতা
(গ) স্নায়ু বিকাশ জনিত সমস্যা
(ঘ) মানসিক অবসাদ।
১৫। ধূমপানের কারণে প্রতি ৮ সেকেন্ডে কত জন ব্যক্তির মৃত্যু ঘটে ?
(ক) ৪ জন (খ) ৩ জন
(গ) ২ জন (ঘ) ১ জন ।
১৬। ফুটবল খেলার আইন কয়টি ?
(ক) ১৭ টি (খ) ১৬ টি
(গ) ১৫ টি (ঘ) ১৪ টি।
১৭। কত সালে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) গঠিত হয় ?
(ক) ১৯০২ সালে লন্ডনে
(খ) ১৯০৩ সালে জাপানে
(গ) ১৯০৪ সালে প্যারিসে
(ঘ) ১৯০৫ সালে ভারতে।
১৮। একটি আদর্শ ফুটবলের ওজন কত ?
(ক) ১৪ - ১৬ আউন্স
(খ) ১৫ - ১৭ আউন্স
(গ) ১৭ - ১৯ আউন্স
(ঘ) ২০ - ২২ আউন্স ।
১৯। পেলান্টি মার্কের দূরত্ব কত ?
(ক) ১১ গজ (খ) ১২ গজ
(গ) ১০ গজ (ঘ) ১৩ গজ ।
উত্তর-১। (ক) ২। (গ) ৩। (ক) ৪। (খ) ৫। (খ) ৬। (ঘ) ৭। (গ) ৮। (ঘ) ৯। (ঘ) ১০। (ঘ) ১১। (ক) ১২। (খ) ১৩। (ক) ১৪। (গ) ১৫। (ঘ) ১৬। (ক) ১৭। (গ) ১৮। (ক) ১৯। (খ)