তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বই পড়া যায় সপ্তম শ্রেণি আবু সালেহ মোহাম্মদ সায়েম প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ। প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ১। কোন আবিষ্কারের ফলে নতুন কোথাও ভ্রমনের ক্ষেত্রে পথঘাট চিনতে সুবিধা হয়? ক.কম্পিউটার খ.ইন্টারনেট গ.মোবাইল ফোন ঘ.জিপিএস সঠিক উত্তরঃ ঘ ২। নিউট্রিনো সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা কোনটি ব্যবহার করব? ক.কম্পিউটার খ.ইন্টারনেট গ.ল্যান্ড ফোন ঘ. মোবাইল ফোন সঠিক উত্তরঃ খ ৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে- i.বই পড়া যায় ii.ব্যাংকের লেনদেন করা যায় iii.গেম খেলা যায় নিচের কোনটি সঠিক ক i খ. i ও ii গ ii ও iii ঘ i, ii ও iii সঠিক উত্তরঃ ঘ নিচের অনুচ্ছেদটি পড়ে ৪,৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাওঃ রেবা এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। সংবাদপত্র বিজ্ঞপ্তি দেখে এক রাতে বসেই সে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিও আবেদন করে। ৪। রেবা ভর্তিও আবেদন করতে পারে i. মোবাইল টেলিফোন ব্যবহার করে ii.ইন্টারনেট ব্যবহার করে iii.কম্পিউটার ব্যবহার করে নিচের কোনটি সঠিক ক . i ও ii খ. i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii সঠিক উত্তরঃ ঘ ৫। এ ধরনের আবেদন প্রক্রিয়ায় প্রাপ্ত সুবিধাদি হল i.সময় ও অর্থ সাশ্রয় ii.শারীরিক শ্রম লাঘব iii.পরিবেশ সংরক্ষণ নিচের কোনটি সঠিক ক i ও ii খ. i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii সঠিক উত্তরঃ ক ৬। রেবা যে প্রযুক্তি ব্যবহার করে ভর্তি ও আবেদন করেছিল তার নাম কি? ক. মোবাইল প্রযুক্তি খ.তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গ.ইন্টারনেট ঘ. কম্পিউটার সঠিক উত্তরঃ খ