আজকের রাশিফল

১৮ জুন, ২০১৪ খ্রিস্টাব্দ, বুধবার আজ ৪ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ এবং ১৯ শাবান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ:মঙ্গল ও বুধ। আপনার শুভসংখ্যা:৫ ও ৯। শুভবার: মঙ্গল ও বুধ। শুভরত্ন: পান্না ও রক্তপ্রবাল। প্রকৃতিগতভাবে আপনি: সাহসী ও জঙ্গী ব্যক্তিত্বের অধিকারী। আপনি আবেগপ্রবণ ও স্পষ্টভাষী। আপনার তীব্র বাক্যবান দ্বন্দ্ব সংঘাতে জড়িত করতে পারে। আপনি চতুর ও প্রখর বুদ্ধির অধিকারী। কারিগরি ও খুঁটিনাটি জটিলতা আপনি সহজে ধরতে পারেন। সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা আছে আপনার। জীবনে সাফল্য লাভের জন্য জঙ্গী মনোভাবের পরিবর্তে আপনাকে সংযমী ও কৌশলী হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: বিটল গায়ক পলম্যাক কার্টনি, চিকিত্সা বিজ্ঞানী আলফস লেভার্ন প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ রাজনীতিবিদদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। রাজনীতিতে আরও নিবিড়ভাবে জড়িয়ে পড়তে পারেন। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকবে। কর্মস্থলে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করবেন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ শরীর ভালো নাও থাকতে পারে। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। ব্যবসা-বাণিজ্যে অধিকতর মনযোগী হওয়ার চেষ্টা করুন। কোনো বন্ধুর জন্য চিন্তিত হতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। ব্যবসায়িক উদ্যোগ বাধাগ্রস্ত হওয়ার আশংকা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করুন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ ঠিকাদারদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। নতুন কোনো কাজের অর্ডার পেতে পারেন। আশানুরূপ লাভ নাও হতে পারে। কোনো ধরনের আইনগত ঝামেলায় জড়াতে পারেন। এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ কেউ আজ আপনার বিরোধিতা করতে পারে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় মন বসানো কঠিন হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। যে কোনো অসুস্থতায় চিকিত্সকের পরামর্শ নিন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে। অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থাগম হতে পারে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কারো সাথে বিবাদে না জড়ালেই ভালো করবেন। বেকার সন্তানের চাকরির ব্যাপারে সাফল্য আসতে পারে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। অকারণে আপনার পিছনে লাগতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যয় হ্রাস করার চেষ্টা করুন। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। কারো আচরণে হতাশাগ্রস্ত হতে পারেন। ভালো কাজে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বন্ধুদের সহযোগিতা আশা করতে পারেন। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। চিত্ত চাঞ্চল্য ক্ষতির কারণ হতে পারে। আর্থিক দিক ভালো যেতে পারে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। চাঞ্চল্যতা ক্ষতির কারণ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। অকারণে বদনাম সম্পর্কে সতর্ক থাকুন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ দিনটি শুভ নয়। কলহ বিবাদ এড়িয়ে চলুন। অন্যথায় কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। পথ চলতে সাবধানতা অবলম্বন করুন। কর্ম পরিবেশ মোটামুটি অনুকূল থাকবে। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ পারিবারিক পরিবেশ মোটামুটি অনুকূল থাকবে। তবে মানসিক দুশ্চিন্তায় ভুগতে পারেন। আজ কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। আজ অপরিচিত কোনো লোককে কাছে ভিড়ানো ঠিক হবে না। অন্যথায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আজ হঠাত্ কোনো সুসংবাদ পেতে পারেন।