না’গঞ্জ-৫ আসনের উপ-নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপির

আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচন বিএনপি বর্জন করার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার জেলা ও নগর বিএনপির নেতারা সাংবাদিক সম্মেলন করে এ ঘোষণা দেন। তারা বলেন, বিএনপি ও দলের চেয়ারপারসন বর্তমান সরকারের অধীনে সকল নির্বাচন বয়কট করেছে। সেহেতু নারায়ণগঞ্জ বিএনপিও এ নির্বাচন বয়কট করেছে। তবে দলের কেউ যদি এ নির্বাচনে পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে অংশ নেয় তাহলে এ ব্যাপারে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার দুপুরে না’গঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, না’গঞ্জ জেলা যুবদলের আহবায়ক মোশারফ হোসেন, মহানগর ছাত্রদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল প্রমুখ।