ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
প্রকাশ : ১৭ জুন ২০১৪, ২০:২৭
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্ত এলাকা থেকে আবুল রহিম (২১) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার ভোরে ৩৭৩ পিলার এলাকায় ওপারে ভারতের অভ্যন্তরে শ্রীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। আটক আবুল রহিম হরিপুর উপজেলার মারাধার গ্রামের নুরুল হকের ছেলে।