আমি চুমু’র প্রতিযোগিতা করতে চাই না
প্রকাশ : ১৭ জুন ২০১৪, ২০:২৮
‘এক ভিলেন’ ছবির জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং শ্রদ্ধা কাপুর। এর আগে আলিয়া ভাট চুমুর দৃশ্যে কাজ করে আলোচনায় এসেছিলেন। তবে ‘এক ভিলেন’ ছবিতে সিদ্ধার্থকে চুমু দেওয়ার বিষয়টি আলোচনায় আসার পর বেজায় চটেছেন শ্রদ্ধা। তার কথায়, ‘একটি চরিত্রের প্রয়োজনে হিরোকে চুমু দিয়েছি। এটা তো খুব স্বাভাবিক বিষয়। এটা নিয়ে হৈচৈ করার কী আছে! অনেকে আবার এটিকে বেশ গর্বের সাথে বলতে পছন্দ করে। কিন্তু আমি এই চুমুর প্রতিযোগিতা করতে বলিউডে আসিনি। আর এটি কোনো ধরনের যোগ্যতা প্রমাণ করে না। উল্লেখ্য, ছবিতে সিদ্ধার্থ গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন। ভিলেন-রূপী সিদ্ধার্থ আয়েশা নামের মেয়ের প্রেমে পড়ে যায়। তখন শুরু হয় রোমান্টিক মুহূর্তের। ছবিতে দু’জনকে একসঙ্গে স্কুবা ডাইভিংয়েও দেখা যাবে।