ভয়ে আছে স্পেন!

প্রথম ম্যাচেই পেট ভরে গেছে স্পেনের। আজকেও নিশ্চিন্ত নয় তারা। চিলি অনেক পেছনের দল হলেও অস্ট্রেলিয়ার সাথে করা দুরন্ত পারফর্মেন্সই তাদের ভরসা। ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর নিভু নিভু করছে স্পেনের সম্ভাবনার বাতি। জাভি-ইনিয়েস্তারা আগের ফর্মে নেই। ক্যাসিয়াস হয়ে গেছেন নিজের ছায়া। বাঁচতে হলে রিও ডি জেনিরোর মাঠ ভেজাতে হবে গায়ের ঘামে। ‘লা লা লা লালা’ করতে করতে মাঠে নামলে বেকায়দায় পড়তে হবে পিকেদের! কয়েকটা ম্যাচ দেখার পর অনেকেই দল বদল করলেও ভীত স্পেনেই আমি বাজি রাখছি। লেখক :অভিনেতা অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস রাত ১০টা স্পেন বনাম চিলি রাত ১টা ক্যামেরুন বনাম ক্রোয়েশিয়া ভোর ৪টা সরাসরি :বিটিভি, মাছরাঙা টিভি ও গাজী টিভি