রায়পুরায় ৩ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সাংবাদিক সম্মেলন

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের আয়োজনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রচার ও প্রসারের লক্ষ্যে আজ থেকে ২৪ জুন পর্যন্ত “কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ কর্মসূচি পালনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তারই ধারাবাহিকতায় সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকালে যৌথ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে নরসিংদী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, বেঙ্গল ইন্সটিটিউট অব টেকনোলোজি এবং দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। বেঙ্গল ইন্সটিটিউট অব টেকনোলোজি মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নরসিংদী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মাহবুব হায়দার। এসময় বেঙ্গল ইন্সটিটিউট অব টেকনোলোজির অধ্যক্ষ কে, এম, জিয়াউল হক (মারুফ), দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কাজল ভুঁইয়াসহ তিন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।