শোক সংবাদ
প্রকাশ : ১৭ জুন ২০১৪, ২১:৫৭
গোলাম মোস্তফা
বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা (৬২) মঙ্গলবার ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। আজ সকালে বরগুনা আবুল হোসেন ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।