কলকাতায় দুই বাংলার বিক্রমপুরবাসীর মিলন মেলার প্রস্তুতি
প্রকাশ : ১৭ জুন ২০১৪, ২২:১১
দুই বাংলার বিক্রমপুরবাসীর মিলন মেলার প্রস্তুতি চলছে। মঙ্গলবার সকালে এই লক্ষ্যে কলকাতার কালীঘাটে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মুন্সীগঞ্জ বিক্রমপুর ফ্রেন্ডশিপ ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি জাহাঙ্গীর সরকার মন্টু। ভারত বিক্রমপুর ফ্রেন্ডশিপ ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি চিত্ত রঞ্জন দত্তের সভাপতিত্বে জ্ঞান রঞ্জন দত্ত ও সুমিত্রা চক্রবর্তীসহ দুই বাংলার অনেকেই এই সভায় অংশ নেন। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, ২০১৫ সালের ডিসেম্বরে কলকাতায় বড় আকারে দুই বাংলার বিক্রমপুরবাসীর মিলন মেলার আয়োজন করা হবে। বাংলাদেশের বিক্রমপুরের বাসিন্দাদের সাথে মিলিত হবেন কলকাতার সেইসব মানুষ যাদের আদি বাড়ি ছিল বিক্রমপুরে। সেই লক্ষ্যে সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন জাহাঙ্গীর সরকার মন্টু।