গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

নানা রঙের সবজি ব্যবহার করে কোনো দৃশ্য বা ছবি ফুটিয়ে তোলার মাধ্যমে সবচেয়ে বড় ভেজিটেবল মোজাইক তৈরির রেকর্ডটি যাদের দখলে তারা হলেন ভারতের সেইন্ট গুরমিত রাম রহিম সিং জি ইনসান অ্যান্ড শাহ সাতনাম জি গ্রিন এস ওয়েলফেয়ার ফোর্স উইং। অর্গানিক ফুড বিশেষ করে রাসায়নিক বর্জিত বিভিন্ন সবজি খাবার উপকারিতা বিষয়ে সবাইকে সচেতন করতেই ভারতের হরিয়ানা অঙ্গরাজ্যের শ্রীসাতে অবস্থিত এসএমজি স্পোর্টস কমপ্লেক্সে প্রদর্শিত এই ভেজিটেবল মোজাইকটির আয়তন ছিল রেকর্ড ১,৮৫৮.০৭ বর্গমিটার বা ২০,০০০ বর্গফুট। আর এটি তৈরির জন্য ব্যবহার করা হয় মোট ৭৭,৭২৩ কেজি সবজি যার মধ্যে ছিল বাধাকপি, শালগম, ক্যাপসিকাম, মটরশুঁটি, রসুন, কাচামরিচ ও টমেটোর মতো বিভিন্ন সবজি।