আজকের রাশিফল

আজ ৫ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ এবং ২০ শাবান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:১। আপনার উপর প্রভাবকারী গ্রহ:রবি ও বুধ। আপনার শুভসংখ্যা:১ ও ৫। শুভবার: রবি ও বুধ। শুভরত্ন: চুন্নী ও পান্না। প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী সৃজনশীল ও উচ্চাভিলাষী। আপনার স্মরণশক্তি ও বিশ্লেষণী ক্ষমতা প্রচুর। বিজয়ী হলেও আবেগের মধ্যে আপনি আদর্শবাদী ও সহানুভূতিশীল। নিজের মতে আপনি অনড়। যে কোনো কাজে লেগে থাকার গুণ আছে আপনার। উচ্চাভিলাষী, অনুসন্ধিত্সা, ডিপ্লোম্যাসী ও অধ্যবসায় আপনাকে সাফল্যের স্বর্গদ্বারে নিয়ে যেতে পারে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: ফিল্ড মার্শাল আর্ল হেইগ, সাহিত্যিক ওসামু দাজাই, প্রিন্স ফিলিপ ডিউক অব এডেনবরা, দিলারা জামান, এ কে এম মোস্তাফিজুর রহমান প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ কোনো কারণেই উত্তেজিত হবেন না। বিবাদ এড়িয়ে চলুন। স্বামী বা স্ত্রী অসুস্থ হতে পারেন। কর্ম পরিবেশ ভালো থাকবে। প্রবাসী আপনজনের কোনো সুসংবাদ পেতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ মন খুব একটা ভালো নাও থাকতে পারে। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। কোনো বন্ধুর জন্য দুশ্চিন্তা দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যয় আধিক্য দেখা দিতে পারে। ফলে ভাল ব্যবসা করেও আশানুরূপ লাভ নাও হতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। মন খারাপ হওয়ার আশংকা আছে। মজুদদারী ব্যবসা এড়িয়ে চলুন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ প্রতিভা বিকাশের সুযোগ পেতে পারেন। ধৈর্য বজায় রাখার চেষ্টা করুন। কাজকর্মে সাফল্য আশা করতে পারেন। গৃহ সংস্কারের উদ্যোগ নিতে পারেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ মন চঞ্চল হতে পারে। চঞ্চলতা পরিহার করার চেষ্টা করুন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। প্রত্যাশিত কাজে সাফল্য নাও আসতে পারে। পরিবারের কারো অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। সতর্কতা অবলম্বন করুন। মান-সম্মানের পক্ষে হানিকর কিছু ঘটতে পারে। বিতর্ক এড়িয়ে চলুন। কোনো সত্ উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। শরীরে কোনো আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। নতুন যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। উপার্জনের একাধিক সুযোগ সৃষ্টি হতে পারে। বিনোদন শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কারো আচরণে হতাশাগ্রস্ত হতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল নাও থাকতে পারে। পড়াশোনায় অধিক মনযোগী হওয়ার চেষ্টা করুন। অযথা ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। কেউ আজ আপনার বিরোধিতা করতে পারে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ চঞ্চলতা পরিহার করুন। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। ধৈর্য ও নিষ্ঠার সাথে কাজ করুন। কর্মে সাফল্য সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। নতুন উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কুটিরশিল্পে সাফল্য আসতে পারে। আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মনের কোনো আশা পূরণ হতে পারে। হারানো সম্পত্তি পুনরুদ্ধারের সুযোগ পেতে পারেন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। পারিবারিক ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। আর্থিক দিক খুব একটা খারাপ যাবে না। উত্তেজনা পরিহার করুন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ অধিনস্থদের উপর কোনো দায়িত্ব দিয়ে নির্ভর করা ঠিক হবে না। কোনো কর্মচারী আপনার ক্ষতি করার চেষ্টা করবে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।