সময় এখন কম্পিউটার প্রকৌশলীদের

তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে কম্পিউটার ইঞ্জিনিয়ারদের গুরুত্ব ও অবদান অনেক বেশি। নিত্যনতুন গতিময় প্রসেসর, চিপ ডিজাইন, নতুন সিস্টেম ডিজাইনের সবই কম্পিউটার ইঞ্জিনিয়ারদের মেধা ও শ্রমের ফসল। প্রযুক্তিভিত্তিক পড়ালেখার কথা যখন আসে তখন ক্যারিয়ার গঠনের বিপুল সম্ভাবনাময় যে বিষয়টি সবার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে তা হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সোনারগাঁও ইউনিভার্সিটিতে চার বছর মেয়াদি বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোর্সটি ১২ সেমিস্টারে ১৬৩ ক্রেডিটে শিক্ষার্থীরা সম্পন্ন করতে পারবেন। খরচ :এই ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করতে খরচ হবে ৪,৮৯,০০০ টাকা। যা শেখানো হয় :কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষার্থীদের যেসব বিষয় পড়ানো হয় তার মধ্যে রয়েছে—প্রোগ্রামিং অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট, ম্যানুফ্যাকচারিং, ইনফরমেশন সিস্টেম অ্যান্ড অপারেশন ম্যানেজমেন্ট, নেটওয়ার্কিং, কম্পিউটার ইন্ডাস্ট্রি স্পেশালিস্ট, ওয়েব অ্যান্ড ইন্টারনেট, গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া প্রভৃতি। আবেদনের যোগ্যতা :বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। ক্যারিয়ার :এই ডিগ্রি অর্জন করে বিভিন্ন ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। ওয়েবভিত্তিক ক্যারিয়ারে রয়েছে ওয়েব ডিজাইনার, ওয়েব মাস্টার, ওয়েব ডেভেলপার, ওয়েব প্রোগ্রামার প্রভৃতি। কনটেন্টে ক্রিয়েটর, ওয়েব ইঞ্জিনিয়ার; সফটওয়্যার ভিত্তিক ক্যারিয়ারের ক্ষেত্রে প্রোগ্রামার, প্রজেক্ট লিডার, প্রজেক্ট ম্যানেজার, সফটওয়্যার আর্কিটেক্ট, সফটওয়্যার ডেভেলপার, সিস্টেম অ্যানালিস্ট; মাল্টিমিডিয়াভিত্তিক ক্যারিয়ারে গ্রাফিক্স ডিজাইনার, অ্যানিমেটর, ভিডিও ইঞ্জিনিয়ার, সাউন্ড ইঞ্জিনিয়ার প্রভৃতি পদে চাকরি হতে পারে। হার্ডওয়্যার ভিত্তিক ক্যারিয়ারে রয়েছে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ ও ম্যানেজার; নেটওয়ার্ক ভিত্তিক ক্যারিয়ারে রয়েছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সিস্টেম অ্যানালিস্ট, নেটওয়ার্ক টেকনিশিয়ান, ডাটাবেজ অ্যাডমিনিস্টেটর, কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর প্রভৃতি ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার সুযোগ। শিক্ষকমণ্ডলী :বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখানে ক্লাস নিয়ে থাকেন। সুযোগ সুবিধা :এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিপুল পরিমাণ বইয়ে সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত কম্পিউটার ও সায়েন্স ল্যাব রয়েছে। বৃত্তির সুযোগ :এসএসসি ও এইচএসসি পরীক্ষার (চতুর্থ বিষয় ছাড়া) উভয় পরীক্ষায় শিক্ষার্থীরা জিপিএ ১০ পেলে টিউশন ফিতে ৮০ শতাংশ, জিপিএ ৯-৯.৯৯ পেলে ৫০ শতাংশ, জিপিএ ৮-৮.৯৯ পেলে ২৫ শতাংশ এবং জিপিএ ৭-৭.৯৯ পেলে ১০ শতাংশ ছাড় পাবে। ভর্তির সেশন :ফল, স্প্রিং ও সামার তিনটি সেশনে সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায়। অন্যন্য প্রোগ্রাম :এ বিশ্ববিদ্যালয়ে অন্যান্য আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের মধ্যে রয়েছে বিএসসি ইন ন্যাভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, বিবিএ, এলএলবি (অনার্স), এলএলবি (পাস) প্রভৃতি। রয়েছে বিভিন্ন বিষয়ে এমবিএ ও এক্সিকিউটিভ এমবিএ অর্জনের সুযোগ। যোগাযোগ :২৯/১ কারওয়ানবাজার, ঢাকা। ফোন :০১৭৬৭৭৭৭২২২।