ক্যারিয়ার জিজ্ঞাসা?
প্রকাশ : ১৮ জুন ২০১৪, ২০:৪৮
প্রশ্ন :আমি এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছি রাজশাহী বোর্ড থেকে। আমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তবে আমি অনার্সে বিজ্ঞানের কোনো বিষয়ে পড়তে চাই না। সেক্ষেত্রে আমার প্রথম পছন্দ হলো ব্যবসায় শিক্ষা অনুষদের কোনো বিষয় কিংবা অর্থনীতি। এর মধ্যে কোনটিতে পড়লে ভবিষ্যতে কেমন ক্যারিয়ার গড়া যাবে? এর জন্য আমাকে এখন কি বাড়তি কিছু পড়তে হবে?
মো. আফজাল শেখ
বাঘা, রাজশাহী।
উত্তর :এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিষয়ে পড়লেও ভবিষ্যতে ব্যবসায় শিক্ষা বা অর্থনীতিতে পড়লে কোনো সমস্যা নেই। চাকরির ক্ষেত্রেই দুইটি বিষয়ই অনেক ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকে। বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে উভয় বিষয়েরই কদর রয়েছে। কাজেই যেকোনো একটি ক্ষেত্রে সুযোগ পেলে কোনো সমস্যা নেই। আর এসব বিষয় পড়তে আগে থেকে কিছু না পড়লেও চলবে।
প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা? অর্থাত্ ক্যারিয়ার গঠন সংক্রান্ত যেকোনো প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা :বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : career.ittefaq@yahoo.com