বাঘের আক্রমণে
আহত হাবিবুরের
সাহায্যের আবেদন
প্রকাশ : ১৮ জুন ২০১৪, ২১:২৬
কয়রার অভাবী মানুষ জীবনবাজি রেখে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে অনেক সময় বাঘ ও ডাকাতের কবলে পড়ে কেউ কেউ প্রাণ হারান। বাঘ ও ডাকাতের সাথে লড়াই করে অনেকে ফিরে আসেন আহত হয়ে। গত ১০ জুন সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাঠি এলাকায় মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর আহত হন। কয়রার মঠবাড়ি গ্রামের হাবিবুর খুলনার ড্যাপস হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। চিকিত্সক জানান, তাকে সুস্থ করতে অনেক টাকার প্রয়োজন। তার চিকিত্সার জন্য স্ত্রী আমেনা খাতুন সমাজের দানশীল ও বিত্তবানদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাতে ০১৯৬৬-০২১০৯৬।