অপহরণের হাত থেকে রক্ষা পেল শিশু রুমা আক্তার

মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতা মহেশপুর শহরের স্কুল গুলোতে ছাত্র/ছাত্রীরা অপহরণ আতংকে আছে। অল্পের জন্য রক্ষা পেল রুমা অক্তারা(১৩)। বুধবার দুপুরে মহেশপুর বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী রুমা আক্তার পরীক্ষা শেষে বাড়ী ফেরার পথে পশু হাসপাতাল রাস্তায় একদল অপহরণ চক্র তাকে অপহরণ করার চেষ্টা করলে রুমা দৌড়ে লোক জনের মধ্যে চলে যায় এবং চিত্কার দিলে অপহরণ কারীরা পালিয়ে যায়। ইতো পূর্বে একটি শিশুকে অপহরণ করার পর মুক্তি পোন দিয়ে গোপনে উদ্ধার করা হয়। এই ঘটনায় মহেশপুর থানায় অভিযোগ দেওয়া হয়েছে।