পাবনার মাদকসম্রাজ্ঞী
শুটকির ২ বছর জেল
প্রকাশ : ১৮ জুন ২০১৪, ২১:২৭
ফরিদপুর (পাবনা) সংবাদদাতা
ফরিদপুরে মাদকসম্রাজ্ঞী পারফরিদপুর গ্রামের শাহিদা খাতুন শুটকিকে ভ্রাম্যমাণ আদালতে ২ বছরের সাজা দেওয়া হয়েছে। সে পারফরিদপুর গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী। সে ফরিদপুরের বিভিন্ন এলাকায় গাঁজা, হেরোইন, মদ, ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য বছরের পর বছর বিক্রি করে আসছিল। গত মঙ্গলবার রাতে ফরিদপুর থানা পুলিশ তাকে বাস থেকে গ্রেফতার করে। রাত ৮টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার তাকে ২ বছর কারাদন্ড প্রদান করেন। এছাড়া গতকাল বুধবার গোপালনগর গ্রামের আজাহার সরকারের পুত্র মোজাফ্ফর হোসেন মুফাইকে ৫০ গ্রাম গাঁজাসহ পুলিশ গ্রেফতার করে। ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করে।