ভালুকায় ডাকাতের
ছুরিকাঘাতে তিন
আ’ লীগ নেতা আহত
প্রকাশ : ১৮ জুন ২০১৪, ২১:২৮
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
ভালুকা-ঘাটাইল সড়কে উপজেলার মেদুয়ারী ব্রিজ এলাকায় মঙ্গলবার মধ্যরাতে একটি সংঘবদ্ধ ডাকাতদল রাস্তা ব্যারিকেট দিয়ে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ অর্থ, মোবাইলসেটসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতের অস্ত্রাঘাতে ৩ আওয়ামী লীগ নেতা আহত হন।
ভালুকা উথুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল হক চৌধুরী, সহ-সভাপতি আব্দুল জলিল ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক স্থানীয় ওষুধ ব্যবসায়ী আবুল কালাম আজাদ ঢাকা থেকে মাইক্রোবাসযোগে বাড়ি ফেরার পথে ভালুকা-ঘাটাইল সড়কে আসলে একটি টেম্পো পথরোধ করে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ঐ মাইক্রোবাসের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।