বানারীপাড়ায় রাস্তার কাজে চাঁদা দাবির অভিযোগ

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা বানারীপাড়া সৈয়দকাঠিতে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পে রাস্তার কাজে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশ থেকে ভানান গ্রামের কাদের মাওলানার বাড়ি পর্যন্ত ২ লাখ ৮০ হাজার টাকার কাবিটা প্রকল্পের মাটির রাস্তা নির্মাণ কাজ শুরু করলে এলাকার আবুল হোসেন, শাহজাহান হাওলাদার, দুলাল হাওলাদার, জাহিদুল ইসলাম ছত্তার, ইকবাল হাওলাদার ও সেলিম হাওলাদার প্রকল্পের সিপিসি মোঃ তারিকুল ইসলাম ও সম্পাদক হুমায়ুন কবির মিলনের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় ১৬ জুন রাতে রাস্তার পায়েলিংয়ের কাঠ ও বাঁশ ভেঙে ফেলে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে।