ঝিনাইগাতীতে দুটি বসতঘর গুঁড়িয়ে দিয়েছে বন্যহাতি
প্রকাশ : ১৮ জুন ২০১৪, ২১:২৮
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
ঝিনাইগাতীর গুরুচরণ ও দুধনই গ্রামের ভূমিহীন আব্দুস সালাম ও আব্দুল হালিমের বসতঘর গুঁড়িয়ে দিয়েছে বন্যহাতি। মঙ্গলবার রাতে অর্ধশত বন্যহাতির একটি দল গভীর অরণ্য থেকে এসে ঐ গ্রামে তাণ্ডবলীলা চালায়। বন্যহাতির দল গাছের কাঁঠাল, কলার বাগানসহ বিভিন্ন ফসল খেয়ে ও দুমড়ে মুচড়ে একাকার করে ফেলে। রাতভর চলে এ গ্রামে বন্যহাতির তাণ্ডব। হাতির দল তাণ্ডব চালিয়ে ঐ গ্রামের ভূমিহীন পরিবারের সদস্য আব্দুস সালাম ও আব্দুল হালিমের বসতবাড়ির ৫টি মাটির ঘর গুঁড়িয়ে দেয়। বর্তমানে দিশেহারা হয়ে পড়েছে। গতকাল বুধবার পর্যন্ত দুই ভূমিহীন পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে।