ভারতে পাচারের সময় বেনাপোলে ৬শ’ কেজি ইলিশ আটক
প্রকাশ : ১৮ জুন ২০১৪, ২১:২৯
বেনাপোল(যশোর)সংবাদদাতা
ভারতে পাচারের সময় গতকাল বুধবার সকালে বেনাপোলের বাইপাস সড়ক থেকে ৬শ’ কেজি ইলিশ মাছ আটক করেছে বিজিবি। ২৬ বিজিবি বেনাপোল কোম্পানী সদরের সুবেদার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় বাইপাস সড়ক দিয়ে বিপুল পরিমাণ ইলিশ মাছ ভারতে পাচার হচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে নসিমন বোঝাই ১০টি কার্টুনে ৬শ’ কেজি ইলিশ মাছ আটক করা হয়। এ সময় চোরাকারবারীরা পালিয়ে যায়। আটককৃত ইলিশ মাছ বেনাপোল কাস্টম হাউসে জমা দেয়া হয়েছে।