ভাণ্ডারিয়ায় বড় পর্দায় বিশ্বকাপ
প্রকাশ : ১৮ জুন ২০১৪, ২১:৩০
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
চলমান বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ উন্মাদনায় পিছিয়ে নেই পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ফুটবলপ্রেমীরাও। রাত জেগে তাদের পছন্দের দলের খেলা উপভোগ করছে বড় পর্দায়। ঘরে বসে টেলিভিশনে খেলা দেখার থেকে অনেক দর্শক এক জায়গায় একত্রিত হয়ে খেলা দেখার মজাই যেন আলাদা। আর তাই উপজেলার থানা সংলগ্ন শিশু পার্কে, গৌরীপুরের নয়াখালী মাটিভাংগা মাধ্যমিক বিদ্যালয় ভবন ছাড়াও প্রত্যন্ত অঞ্চলের অনেক হাটবাজারে সমমনা যুবকরা একত্রিত হয়ে আয়োজন করেছে বড় পর্দায় খেলা দেখার জন্য। খেলার শুরুতেই পছন্দের দলের খেলোয়ারদের প্রতিপক্ষের গোলের দিকে এগিয়ে গেলেই অন্য এক ধরনের উল্লাস প্রকাশ করে ।