জুয়া বন্ধের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি অপসংস্কৃতি অশ্ল¬ীলতা, মাদক, জুয়া, পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট প্রদান করা হয়। এর আগে নারী মুক্তি কেন্দ্রের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে বাসদ কার্যালয়ে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তব্য রাখেন মনজুর আলম মিঠু, সুভাষীনি দেবী, নিলুফার ইয়াসমিন শিল্পী, হালিমা খাতুন প্রমুখ।