কুলখানি
প্রকাশ : ১৮ জুন ২০১৪, ২১:৫৪
মো. মাহতাব উদ্দিন
সূত্রাপুর থানা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক ও ৭৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাজী মো. মাহতাব উদ্দিনের কুলখানি অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে বাদ আছর রাজধানীর গোপীবাগে রেলগেইটের সামনের মরহুমের নিজ বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। চিকিত্সাধীন অবস্থায় গত সোমবার এক হাসাপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি ৪ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা ও সদস্য সচিব আবদুস সালাম গভীর শোক প্রকাশ করেছেন।