মাল্টিপল লায়ন্সের কাউন্সিল চেয়ারপার্সন হলেন এম এ রশিদ শাহ সম্রাট
প্রকাশ : ১৮ জুন ২০১৪, ২১:৫৫
মাল্টিপল লায়ন্স জেলা ৩১৫ বাংলাদেশের ২৭তম বার্ষিক কনভেনশন সম্প্রতি রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত হয়। কনভেনশনে ডেলিগেট পর্বে জেলা গভর্ণর লায়ন এম এ রশিদ শাহ সম্রাট এমজেএফ ২০১৪-১৫ সালের জন্য মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ বাংলাদেশের কাউন্সিল চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে এ কনভেনশন উদ্বোধন করেন। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। —প্রেস বিজ্ঞপ্তি